মনে হচ্ছে অজিদের ক্রিসমাস উপহার দিচ্ছে ভারত' , ভারতীয় ফিল্ডারদের কঠোর সমালোচনায় গাভাস্কার
নিজস্ব প্রতিনিধি ; অ্যাডিলেডে প্রথম দিনের খেলা দেখে তিনি বেজায় চটেছিলেন ভারতীয় ওপেনারদের প্রতি। তাদের আউট হওয়ার ধরন দেখৈ ব্রডকাস্টার সংস্থার হয়ে ধারাভাষ্যকার হিসেবে মন্তব্য করেছিলেন 'ব্যাট প্যাডের মাঝের ফাক দিয়ে লরি চলে যেতে পারে'। তিনি কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। দ্বিতীয় দিনে ভারতীয় ফিল্ডারদের নিরাশাজনক পারফরম্যান্সে বেজায় ক্ষুব্ধ তিনি।
লাবুশানের ক্যাচ তিনবার মিস হওয়া দেখে বিরক্ত গাভাস্কারের মন্তব্য, ‘ভারতীয় ফিল্ডারদের দেখে মনে হচ্ছে এক সপ্তাহ আগেই অজি দলকে তারা বড়দিনের উপহার দিচ্ছে।’ এদিন ১৯১ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ভারতীয় বোলারদের দাপটে। বোলাররা ভাল বল করলেও ভারতীয় দলের ফিল্ডিং কিন্তু মাথাব্যথার কারন হয়ে থাকল।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে চারটে ক্যাচ ফেললেন ভারতীয় ফিল্ডাররা। না হলে আরও বড় রানের লিড নিতে পারত ভারত। আর ও তাড়াতাড়ি গোটানোর সম্ভব ছিল অজিদের ইনিংস। ৪টি মিস ক্যাচের মধ্যে ৩টিই লাবুশানের। তিনি শেষমেষ ৪৭ রান করে আউট হন।প্রথমে বুমরাহের আউট সুইং ডেলিভারি বুঝতে না পেরে লাবুশানে খোঁচাও দিলেও বলের কাছে পৌঁছতে পারেননি ঋদ্ধিমান।
এরপর বুমরাহের বলেই পুল করতে গিয়ে ক্যাচ উঠিয়ে দেন তিনি। সেই সহজ ক্যাচ ফসকান পৃথ্বী শ। তৃতীয়বার শামির বলে বাউন্ডারি লাইনে লাবুশানের ক্যাচ হাতছাড়া করেন বুমরাহ। অবশ্ব উমেশ যাদবের বলে ৪৭ রানে এলবি ডব্লুউ হন তিনি। এতেই রীতিমতো বিরক্ত হয়ে গাভাস্কার তোপ দাগেন কিংবদন্তী গাভাস্কার।

Post a Comment